
বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন তফসিল- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদফতর উপজেলা সমাজসেবা কার্যালয় হাজীগঞ্জ, চাঁদপুর। www.dss.hajiganj.chandpur.gov.bdwww.dss.hajiganj.chandpur.gov.bd স্মারক নং ৪১.০১.১৩৪৯,০০০,০৬.০০১.২৫.৩৫৯ তারিখঃ ১৬/১০/২০২৫ খ্রিঃ। বিষয়ঃ বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর এর ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ তফসিল ঘোষনা প্রসঙ্গে। সূত্র: ০৫.৪২.১৩৪৯.০০.০০৪.০৭.২৫.৮৮০ তারিখ: ০৯/১০/২০২৫খ্রি. উপর্যুক্ত বিষয় ও সূত্রের অলোকে জানানো যাচ্ছে যে, সুত্রোক্ত পত্র মতে নিম্নস্বাক্ষরকারীকে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর এর ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এর নির্বাচনী প্রবিধানমালা-২০২৪ এর ২২ এর (১)ও (২) অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষনা করা হল।