
কামরুজ্জামান টুটুল
জুলাই বিল্পব বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর স্কুল পর্যায়ে জেলার চ্যাম্পিয়ন হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। গত মঙ্গলবার (৫ জুলাই ২০২৫) বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এর রানার্সআপ হয় চাঁদপুর মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়।
চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা স্কুল পর্যায়ে ১৬ টি দল অংশ নেয়। ডিজিএলজি ও জেলা পনিষদ নির্বাহী (ভারপ্রাপ্ত) গোলাম জাকারিয়ার সভাপ্রধানে এতে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ একেএম আবদুল মাননান, উপাদক্ষ ইকবালুর রহমান, উপজেলা নিবর্বাহী কর্মকর্তা শাখাওযাত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারন সম্পাদক কাদের পলাশসহ দাযিত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।
বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে এতে অংশ নেন উক্ত স্কুলের ডিবেট ক্লাবের সদস্য- দলনেতা আছমা আক্তার, মেহেরুন নেছা চৌধুরী, মুনিয়া রহমান, শাওদা ইসলাম তানহা,মুশফিকা মনির মাহা, সিদরাতুল মুনতাহা।
দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষক- মো: শরীফুল ইসলাম, বেগম নূরে হাছনা, আইরিন আক্তার।
সার্বিক তত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, গভনিং বডির সদস্য সাইফুল ইসলাম।
ক্যাপশন: জুলাই বিপ্লব বিতর্ক ২০২৫ স্কুল পর্যায়ে চ্যম্পিয়ন বলাখাল চন্দ্রবান উবির বিতার্কিকদের হাতে প্রাইজমানি তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ছবি: চাঁদপুর কন্ঠ